রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জনগণ নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়: আযাদ

কক্সবাজার (মহেশখালী) প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

জনগণ নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়: আযাদ

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশের জনগণ এখন নতুন শাসনব্যবস্থা ও অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চায়। বিগত ৫৪ বছরের ব্যর্থতা ও দুঃশাসনের অধ্যায় পেছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নেওয়ার এখনই সময়।

শুক্রবার (৩১ জানুয়ারি) বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা দেখতে চায় না। মানুষ এখন প্রকৃত গণতন্ত্র, ভোটের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণ বুঝে গেছে—ক্ষমতা ধরে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি আর গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই সময়ের সবচেয়ে বড় দাবি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনতে।

গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. হামিদ আযাদ বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।

এ সময় তিনি কুতুবদিয়া উপজেলার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর কথাও তুলে ধরে জানান, এখানকার মানুষের জীবন ও জীবিকার সবচেয়ে বড় অন্তরায় হলো টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী ফেরিঘাটের অভাব। এসব সমস্যার স্থায়ী সমাধানে তিনি দৃঢ় আশ্বাস প্রদান করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম, ছাত্রনেতা মতিউর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ/মহেশখালী

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.