কক্সবাজারের চকরিয়ায় বানের পানি মাতামুহুরী নদী টপকে ঢুকে পড়ে বাড়ির ভেতর। সেই পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের শিশু।
ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বৃহস্পতিবার চকরিয়ার কাকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজ কাকরা গ্রামে।
নিহত শিশুর পিতা সুলতান আহমদ জানান, তার একমাত্র সন্তান মোহাম্মদ ওয়াকিম বাড়ির ভেতরেই ডুবে মারা গেছে। শিশু হারা পিতা সুলতানের আর্তচিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসে।এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।
তিনি বলেন-আকষ্মিক বন্যায় কয়েকফুট পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।
আজ দুপুরে হঠাৎ মাতামুহুরি নদীর পানি বেড়ে শতশত বসতবাড়ি পানিতে তলিয়ে গেলে এ ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বানের পানিতে চকরিয়া,পেকুয়া ও মাতামুহুরি উপজেলার ১৭ ইউনিয়নের শতাধিক গ্রামের দুই লক্ষাধিক লোক পানি বন্দি হ'য়ে পড়েছে।
এদিকে জেলার উখিয়া টেকনাফ, কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু মহেশখালী ও কুতুবদিয়ার সাড়ে চার লাখ লোক পানি বন্দি হয়ে পড়েছে। পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে রোহিঙ্গাসহ এ পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









