পাবনা সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপির বিরুদ্ধে মিথ্যাচার ও বিষাদগারের প্রতিবাদে পাবনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জেলা শাখার উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশে সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবি এম ফজলুর রহমান, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর দায়িত্বপ্রাপ্ত এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহবায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম তরু, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্য সচিব ফয়সাল আবুজার, পৌর জাসাসের সদস্য সকিব উদ্দিন, সরকারি বুলবুল কলেজ জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে এনসিপির বিতর্কিত নেতার বক্তব্য প্রত্যাহার করে নিঃশ্বর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রধান বিরোধীদল জামায়াতের নেতাকর্মীর মদদ ও হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সরওয়ার তুষার। পাবনার মাটি থেকে এনসিপির রাজনীতিকে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, গত ৯ জুলাই চাটমোহরে এনসিপির পদযাত্রায় পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটুক্তি ও মিথ্যাচারমূলক বিতর্কিত বক্তব্য দেন সরওয়ার তুষার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









