ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ফজলে রাব্বি (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ফজলে রাব্বি ত্রিশাল সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









