রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাতপাখায় ভোট না দিলে ভুলের মাশুল শেষ হবে না: চরমোনাই পীর

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম

হাতপাখায় ভোট না দিলে ভুলের মাশুল শেষ হবে না: চরমোনাই পীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলনকে ভোট না দিলে এই ভুলের মাশুল শেষ হবে না।’

রোববার (১ ফেব্রুয়ারি) হাতপাখা প্রতীকের প্রার্থী খালেদ সাইফুল্লাহ'র নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।

‎সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলনকে ভোট না দিলে এই ভুলের মাশুল শেষ হবে না। ইসলামী আন্দোলনকে আল্লাহ যদি কবুল করে ৫৪ বছরের ইতিহাস ৫৪ মাস নয় ৫৪ দিনেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সবার শাসন আমল এদেশের মানুষ দেখেছে। ক্ষমতায় গেলে সবাই হনুমান হয়ে যায়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘তারা এদেশের মানুষকে ইনসাফ শেখায়, যে ইনসাফ গোপনে আমেরিকার সাথে বসে বাস্তবায়ন করবে। ঐ ইনসাফ আমরা বাংলার মানুষ দেখতে চায় না। তারা ইসলামের নামে আমেরিকা খ্রিস্টান মহিলার সাথে আঁতাত করে ক্ষমতায় গেলে শরিয়াহ আইন চলবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বাংলাদেশে একটাই দল রয়েছে যে দল ইনসাফ ও শরিয়াহ মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ। সেই ইনসাফের প্রতীক হাতপাখা। শরিয়াহ শুনলে অনেকেরই ভয় কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি।’

‎‎তিনি আরো বলেন, ‘ন্যায় ইনসাফ ব্যক্তিত্ব খালেদ সাইফুল্লাহ; যার কথা বলার প্রয়োজন নেই। তিনি ২বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, কোনো দুর্নীতির আঁচড় তার গায়ে লাগেনি। এই রামগতি-কমলনগরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে খালেদ সাইফুল্লাহ'র বিকল্প নেই। আপনাদের হাতে তুলে দিলাম তাকে, নির্বাচিত করে সংসদে পাঠাবেন।’

নির্বাচনি জনসভায়‎ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মিজবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা জহির উদ্দিনসহ প্রমুখ।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.