টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপৎসীমার কাছাকাছি তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ নিয়ে তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
গত কয়েক দিন ধরে তিস্তা নদীর পানি কিছুটা হ্রাস পেতে থাকলেও বৃহস্পতিবার থেকে ব্যারাজ পয়েন্টে দ্বিতীয় দফা পানি বাড়তে শুরু করে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









