ভোলার লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. জসিম জনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মামুনুর রশীদ, অভিভাবক এমিলি মারুফসহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









