হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উত্তর ভবানীপুর গ্রামের সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে মো. কাউসার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার আব্দুল নূরের ছেলে।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, “উদ্ধারকৃত মাদক, জব্দকৃত যানবাহন এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









