‘শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং অর্থ সম্পাদক নুর উদ্দিন জাবেদ।
এ ছাড়া সভায় জুলাইয়ের শহীদ ওসমান পাটওয়ারীর বাবা এবং শহীদ ফয়েজের মা উপস্থিত ছিলেন।
সভায় ‘শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









