নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই-২০২৪-এর গণঅভ্যুত্থানে গুরুদাসপুরের ঘটনাবলি তুলে ধরেন উপস্থিত জুলাই যোদ্ধারা। উপজেলার তালিকাভুক্ত ১১ জন ছাত্রের মধ্যে পরীক্ষা ও ঢাকায় অবস্থানের কারণে ৪ জন অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। উপস্থিত জুলাই যোদ্ধাদের মধ্যে ছিলেন মো. রুপন, রেহমানুল হক, মিলন হোসেন ও শাহরিয়ার হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মণি পারভীন এবং গুরুদাসপুর ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









