পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম, কৃষি অফিসার কামরুন নেছা সুমি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাউস মিয়া, বিএনপি নেতা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং উপজেলা যুবদলের সভাপতি মজিবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় রাজনৈতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এছাড়া জুলাই বিপ্লবের বীরত্বগাথা ও শহিদদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (এসিপি) জুলাই যোদ্ধা মিনহাজুল আবেদিন মুহিদ, সফিকুল ইসলাম, নাঈম আহম্মেদ, ইউসুফ, নাবিলা জান্নাত প্রমুখ।
সভায় বক্তারা, জুলাই বিপ্লবের শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সুধীসমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









