পার্বতীপুরে নিষিদ্ধ স্কপ সিরাপসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজারের রোস্তম নগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় ব্যাগের ভিতরে থাকা ৮০ বোতল নেশাজাতীয় স্কপ সিরাপসহ লালবাবু (৪৫), রাসেল সরকার (২৮) ও মোহসিনা খাতুনকে (৩২) আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ মাদকসহ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃতদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









