পার্বতীপুরে জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









