জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলয়নাতনে স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মর মাগফেরাত কমনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানের আহত হাবিবুল্লাহ শিকদার, মাহমুদ হোসাইন, কাজী নূর উদ্দিন ও আব্দুল্লাহ ইলিয়াছ জুলাই-২৪’র স্মৃতিচারন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল। বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু
সুফিয়ান বিলাল এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ শামসুজ্জামান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, উপজেলা যুব জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, ২নং
জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









