সুনামগঞ্জের ধর্মপাশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীধ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত ও নুরুল ইসলাম বিএসসি, কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার ও মো. নেহাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির ও শাহ কামাল মির্জা, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার এবং জুলাই যোদ্ধা মো. বজলু মিয়ার সহধর্মিণী আশা মণি।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









