সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক কিশোরের (১৭) বিরুদ্ধে সাতবছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
আহত শিশুটিকে বিকেল পৌনে চারটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এলাকাবাসী, শিশুটির পরিবার ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই শিশুটি মাদ্রাসায় যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু মাদ্রাসায় না গিয়ে শিশুটি প্রতিবেশির বাড়িতে যায়। সকাল সাড়ে ১১টার দিকে মোবাইল দেখানোর কথা বলে প্রতিবেশি এক কিশোর শিশুটিকে ভয় দেখিয়ে জোর পূর্বক বলাৎকার করে। পরে শিশুটি স্থানীয় একজন সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন ওই শিশুটিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার বলেন, ‘‘আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে রেফার্ড করেছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









