পাবনার বেড়ায় মোকাইল (৫৫) নামে এক মাদক কারবারিকে ১ লাখ টাকা জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা পূবপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
আটক মোকাইল ওই গ্রামের জয়নাল প্রামাণিক ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোকাইল দীর্ঘদিন ধরে ওই এলাকায় রমরমা গাঁজার ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গাঁজা সেবন অবস্থায় হাতেনাতে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘‘জনস্বার্থে উপজেলা প্রশাসন ও পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’’
অভিযান পরিচালনার সময় বেড়া মডেল থানার পুলিশ সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









