সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজীব আহমেদ মাসুমের নেতৃত্বে (তাড়াশ-রায়গঞ্জ) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মান্নান তালুকদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ যোহর তাড়াশ উপজেলা চক্ষু হাসপাতাল সংলগ্ন মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম আব্দুল মান্নান তালুকদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানের আয়োজন তাড়াশে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজীব আহমেদ মাসুম জানান, এলাকার উন্নয়নের রূপকার এই প্রিয় নেতার আত্মার শান্তি কামনায় ওই মাদ্রাসার ছাত্র, স্থানীয় মুসল্লি ও যুবদলের নেতাকর্মীদের নিয়ে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া ও মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সকল ইউনিয়ন যুবদলের সভাপতিসহ নেতাকর্মীরা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক তথ্য গবেষণা সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু ক্রিয়া সম্পাদক গোলাম কিবরিয়া উজ্জ্বল, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, আহবায়ক কমিটির সদস্য এ এফ সোহেল রানা, এনামুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম মোস্তফা, পৌর ছাত্রদলের সদস্য সচিব হেলাল মাহমুদ হীরা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মাওলানা আব্দুল কাইয়ুম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









