মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।
শনিবার (১৮ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে স্থানীয় ৩০০ জনের মাঝে আম,মেহগনী,নিম গাছ চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে তিনি সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন ।
এ সময় সংসদ সদস্য জিন্নাহ কবির বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার মাননীয় গ্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর,ঘিওর,শিবালয় উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য সুরক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো সিরাজুল ইসলাম, জেলা বিএনপি'র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো: লোকমান হোসেন,জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান ,সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষক দলের সভাপতি প্রভাষক আবু সাঈদ মুসা, সহ-সভাপতি আরফান আলী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়া,সাধারন সম্পাদক লুৎফর রহমান পিন্টু,চরকাটারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম , সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন সামান, যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার রবিজ্জল হোসাইন ,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহুবায়ক মোঃ রাজিব হোসেন , যুবদল নেতা চকমিরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো: মাহফুজুল হক খান সোহেল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অনিক হাসান, শমিক দলের সাধারন সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির এলিট, সরকারি মতিলাল পিগ্রী কলেজ ছাত্রদলে সভাপতি মো : নাঈম হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









