মুক্তিযুদ্ধের সুন্দরবন সাব সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, আমৃত্যু প্রগতিশীল রাজনৈতিক, শরণখোলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম লাল আর নেই (ইন্না লিল্লাহি........রাজিউন)।
শনিবার (১৮ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিকেলে বাগেরহাটের শরণখোলা আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে শরণখোলা উপজেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সাধারণ মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার এম আফজাল হোসাইন, হেমায়েত উদ্দীন বাদশা, এম এ খালেক খান ও বর্তমান কমান্ডার আব্দুর রশীদ জোমাদ্দার গভীর শোক প্রকাশ করেছেন।
তারা জানান, মহান মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে স্পষ্ট ও সাহসী কন্ঠ হিসাবে একজন নজরুল ইসলাম লালের শূন্যতা পূরণ হবার নয়।
এরআগে, গত ৭ জুলাই তার সহধর্মিণী শরণখোলার বিশিষ্ট নারী নেত্রী আনিচা পারভীন রেবা মৃত্যুবরণ করেন। সহধর্মিণীর মৃত্যুর ১০ দিনের মাথায় তিনিও চলে গেলেন না ফেরার দেশে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









