বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনাল খেলায় সদূর কুষ্টিয়া থেকে মহিষ কিনে আনলেন ভক্তরা! আয়োজন করবেন ভূরিভোজের! স্পেন প্রবাসীদের অর্থায়নে উপজেলার কাদিরপুরে ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। স্পেন প্রবাসীদের অর্থায়ন এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগে এর তত্বাবধানে এক ঝাঁক স্পেন সমর্থক এই আয়োজন করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলার শুরু থেকেই উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকেরা বিশাল বিশাল পতাকা টাঙানো সহ উন্মাদনায় মেতে উঠেন। স্পেন ফাইনালে অংশ নেয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো.কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের আয়োজন করেছেন। বিশ্বকাপ ফুটবল ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন তারা।
১ লাখ ৯০ হাজার টাকা দামের মহিষে ৬ মন মাংস হয়েছে। রাতে ভূরিভোজের মধ্যে দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন ভক্তরা।
স্থানীয় স্পেন সমর্থকেরা জানান, ‘স্পেন ফাইনালে অংশ নেয়ায় আমাদের এই আয়োজন। খেলার শুরু থেকেই আমরা স্পেন সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছি। আজ মহিষ দিয়ে কাদিরপুর বাজারে ভূরিভোজ হবে। বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও নেয়া হয়েছে।’
আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, ‘স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি, সকলের সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের নিমন্ত্রণ জানিয়েছি। সকলে একই সাথে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করবো। এবং আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ান হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









