নাটোরের সিংড়ায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার খেজুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
জানা যায়, উপজেলার লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন মো. তাছের উদ্দীন নামে এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করে তৎক্ষণাৎ তা আদায় করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ‘‘কৃষিজমি রক্ষায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









