গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বহুল আলোচিত সেই হরিদাস চন্দ্র তরনী দাসকে ১ বছরের বিনাশ্রম ও ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ময়মনসিং জেলার অর্থঋন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে ময়মনসিংহ অর্থঋন আদালত ০৪ এর বিচারক এই রায় প্রদান ও কার্যকর করার নির্দেশ প্রদান করেন।
আইনজীবীরা জানান এক বছর আগে হরিদাস চন্দ্র তরনী দাসকে বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা হয়।দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
এ দিকে রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের পিপি আনোয়ার আজিম টুটুল।
এ দিকে হরিদাস চন্দ্র তরনী দাসকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সকাল থেকে গোটা আদালত এলাকা নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সর্তক অবস্থায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনির সদস্যদের।
উল্লেখ্য ঢাকা উত্তরা থানার দায়ের করা একটি মামলায় গত ১২ জুলাই সিআইডি একটি টিম মানিলন্ডারিং আইনের মামলায় গ্রেফতার করে হরিদাস চন্দ্র তরনী দাসকে। ১৩ জুলাই তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মন্জুর করেন। রিমান্ড শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









