সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. সাহেদ বাদশার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর থানার (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিনের নির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন ও এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রির সময় জুয়েল মিয়াকে আটক করা হয়।
মধ্যনগর থানার (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









