ফরিদপুর সদরের মমিন খাঁর হাট ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী ইউসুফ ফকিরের (৪৫) হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ জুলাই) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মমিন খাঁর হাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জামায়াত নেতা প্রফেসর আবদুত তাওয়াব, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, মরহুমের ভাই মোহাম্মদ নাজমুল বেপারী, মরহুমের স্ত্রী বেদানা বেগম, ছেলে শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এ বিচার ও শাস্তি হতেই হবে।
বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মুজিব সড়ক ধরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাযালয়ে যায়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট হত্যার বিচার দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ।
স্মারকলিপিতে ইউসুফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
প্রসঙ্গত গত শনিবার (১৮ জুলাই) দুই দিন নিখোঁজ থাকার পর ব্যবসায়ীর নাম ইউসুফ ফকির (৪৫)-এর লাশ ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের লোকমান খার ডাঙ্গী গ্রামের একটি পাটখেত থেকে উদ্ধার করা হয়। তিনি চরমাধবদিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের লোকমান খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেকেন ফকিরের ছেলে। তিনি বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলের বাবা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









