নাটোরের বড়াইগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে চীন থেকে এসেছেন এক তরুণ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে ওই কিশোরীর দাবি, এটি প্রেমের সম্পর্ক নয়, শুধুই বন্ধুত্ব।
জানা গেছে, প্রায় তিন থেকে চার মাস আগে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে বড়াইগ্রামের সাদিয়া (১৭) ও চীনের নাগরিক সুবিদের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন সুবিদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সাদিয়ার বাবা ও চাচারা তাকে সেখান থেকে স্বাগত জানিয়ে বড়াইগ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরিবারের সদস্যদের ভাষ্য, সুবিদ প্রায় দেড় মাস তাদের বাড়িতে অবস্থান করবেন, এরপর নিজ দেশে ফিরে যাবেন।
সাদিয়া বলেন, “তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই। তারা শুধু ভালো বন্ধু। বন্ধুত্বের টানেই সে বাংলাদেশে এসেছে।”
এদিকে, চীন থেকে আসা তরুণ সুবিদ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে উভয় পক্ষের দাবি, এটি শুধুই বন্ধুত্বের সম্পর্ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









