মাননীয় প্রধানমন্ত্রীর “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ৩নং ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ এর ব্যক্তি উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বিভিন্ন ধাপে প্রায় ১ হাজারের অধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ রোপন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ইটালী ইউনিয়নের বুনকুড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে সাধারণ জনগণের মাঝে (আম, জাম, পেয়ারা, লটকন) বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ বিতরণ ও বিভিন্ন স্থানে রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সানজু, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বুদ্ধু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান, সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজনু, প্রচার সম্পাদক বাচ্চু আহমেদ আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার মাস্টার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, সদস্য সচিব জাকারিয়াসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবুজ বলেন, সিংড়া চলনবিলের কৃতি সন্তান অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির সরাসরি নির্দেশনায় আমি বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নিয়েছি। মাদক থেকে তরুণদের দূরে রাখতে বিগত সময়ে ২শতাধিক ফুটবল বিতরণ করেছি। জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে সবুজ বনায়ন গড়ে তুলতে ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে ১ হাজারের অধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ সাধারণ জনগনের মাঝে বিতরণ করেছি। ইটালী ইউনিয়নে আমার এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









