রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

১৮ কোটি মানুষ দাঁড়িপাল্লার বিজয় দেখতে চায়: ডা. শফিকুর রহমান

নড়াইল  প্রতিনিধি

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

১৮ কোটি মানুষ দাঁড়িপাল্লার বিজয় দেখতে চায়: ডা. শফিকুর রহমান

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চায়। সকলের জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চায়। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে, তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না। আমরা আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না।’ 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে আমীর বলেন, ‘বাংলাদেশ এখন স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। আমরা আর সেই পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না, যারা দেশকে জিঞ্জির পরিয়ে রেখেছিল এবং সামনে এগোবার সুযোগ দেয়নি। আল্লাহর ওপর ভরসা করে আমরা সেই বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আগামী ১২ তারিখ সেই সুযোগ আমাদের সামনে।’

নারীদের অধিকার ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন এক ইনসাফ কায়েম করতে চাই, যেখানে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের মা-বোনেরা সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে চলাচল করতে পারবেন।’

জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করে তিনি আরো বলেন, ‘যুবকরা জুলাই আন্দোলনে বুক পেতে না দাঁড়ালে ২০৪১ সাল পর্যন্ত দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়ন সম্ভব হতো না। এই আন্দোলনের মূল কারিগর যুবসমাজ। খুব শীঘ্রই আমরা এই সৎ ও দক্ষ যুবকদের হাতেই দেশের দায়িত্ব তুলে দিতে চাই।’

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান নড়াইল জেলার দুটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। 

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমীর মাওলানা আশেক ইলাহী। জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় আরো বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার জাকির হোসাইন, জামায়াত নেতা মো. শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মহসিন হোসাইন, মাওলানা আব্দুল হান্নান সর্দার, ডা. পতিত পাবন বিশ্বাস, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.