নওগাঁর মান্দায় ১৫০ পিস ইয়াবাসহ তসলিম উদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জাহিদুল ইসলাম ইমন নামের আরেক যুবক পালিয়ে যান।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা গেটসংলগ্ন মোল্লা টাওয়ারে অভিযান চালিয়ে তসলিমকে আটক করা হয়। তিনি উপজেলার চককানু গ্রামের মনসুর রহমানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তসলিমকে আটক ও তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ইমনকে আটক এবং মাদক কারবারে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তসলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









