গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন শিশু।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৭৭ শিশু মারা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৮ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৯৯ জন। এই সময়ে ১ হাজার ২১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫৭০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৮৪০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৩৯০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









