ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ১০ জনকে বসতঘর, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। এসব সহায়তা বাবদ মোট ৬৯ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে দেওয়া এসব সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









