চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৮টি মোবাইলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-মাস্তান মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ শাহিন আলম (২০) ও বেলাল উদ্দীনের ছেলে মোঃ মাহফুজ।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯ টার দিকে বিজিবির একটি টহলদল মাস্তানমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৮ টি মোবাইল ফোন ও ব্যবহৃত আরও দুটি মোবাইল ফোনসহ শাহিন ও মাহফুজকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের বৃবহৃত মোটরসাইকেলটিও। পরে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









