শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে স্থায়ী স্ট্যান্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান শ্রমিকরা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের আলিপুর মোড় থেকে মিছিল সহযোগে তারা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। পরে জেলা প্রশাসক বরাবর লেখা একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেনের নিকট হস্তান্তর করেন রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ।
ফরিদপুর জেলা ব্যাটারি চালিত রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই বিক্ষোভ মিছিলে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইকবাল কবির, ফরিদপুর জেলা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শহীদুল ইসলাম ও খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বক্তারা শহরের আলিপুর মোড় ও শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন সড়কে পৌরসভার নির্ধারিত রিক্সা স্ট্যান্ড হকারদের দখল মুক্ত করার জন্য প্রশাসনকে আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









