পটুয়াখালীর দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ গফুর হাওলাদার (৬১) ও সুফিয়া (৫০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাখালী গ্রামে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ওই ইউনিয়নের কাটাখালী গ্রামের গফুর হাওলাদার (৬১), সুফিয়া বেগম (৫০) নামে এক দম্পতি।
থানাসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার একটি পুলিশের একটি দর ওই দম্পত্তির বসত ঘরে অভিযান চালায়। এ সময় তাদের বসতঘর থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে তার।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন,উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









