সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোটাধিকার রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আযাদ

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

ভোটাধিকার রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ  থাকতে হবে: আযাদ

কক্সবাজারের মহেশখালীতে আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি ) মহেশখালী উপজেলা খেলাফত মজলিস এবং বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। তিনি আরও বলেন, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার। এই অধিকার ক্ষুণ্ন হলে শুধু গণতন্ত্রই নয়, সমাজে অবিচার ও অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে আলেম-ওলামাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব আরও বেড়ে যায়। সমাজে ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে অবস্থান নিয়ে জনগণকে সচেতন করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়,জাতির যেকোনো সংকটকালে আলেম সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আজ অত্যন্ত প্রয়োজন। তাদের ঐক্যবদ্ধ অবস্থানই ভোটারদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।

এ সময় তিনি দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে আলেম-ওলামাদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকারও প্রশংসা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা জে. এইচ. এম. ইউনুস, মহেশখালী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রহমত উল্লাহ, মহেশখালী উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, মহেশখালী পৌরসভা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল গফুরসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


কাওছার/এ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

ভোটাধিকার রক্ষায় আলেমদের ঐক্যবদ্ধ থাকতে হবে: আযাদ | The Daily Adin