মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শোলাকিয়া ঈদগাহে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফটক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

শোলাকিয়া ঈদগাহে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ফটক

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দৃষ্টিনন্দন ফটক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।

সালের ঈদুল ফিতরের ১৯৯তম শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লির সামনে ভিপি সোহেল প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরবর্তী ঈদের জামাতের আগেই ঈদগাহ ময়দানে একটি ফটক নির্মাণ করবেন। 

বক্তারা শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে পরামর্শ দেন। জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল গুরুত্ব সহকারে তাদের পরামর্শ শোনেন এবং ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার আশ্বাস দেন।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ঈদের জামাতস্থল। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ৭ একর আয়তনের এই ঈদগাহে ২৬৫টি কাতারে লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

১৭৫০ সালে এখানে প্রথম ঈদের জামাত শুরু হয়। পরবর্তীতে ১৮২৮ সালে বৃহৎ আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই ঈদগাহে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদ হাসান, করিমগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং শোলাকিয়া ঈদগাহর ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন।

আ/কি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.