মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিখোঁজ ছাদিয়ার সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:০৪ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ১০:০৪ পিএম

নিখোঁজ ছাদিয়ার সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোছা. ছাদিয়া বেগম(১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।

রবিবার (১০েমে) রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের নিজ বসতঘর থেকে নিখোঁজ হন। 

ছাদিয়া বেগম নতুন কৃষ্ণনগর গ্রামের কৃষক মো. মুসলিম মিয়ার মেয়ে এবং শ্রীপুর আফছর নগরস্থ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, মুসলিম মিয়ার স্ত্রী রবিবার রাতে ছাদিয়াকে রান্না করার জন্য দিয়ে বাড়ির পুকুরে ওযু করতে যান। ওযু শেষে ঘরে এসে দেখেন মেয়ে ছাদিয়া নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে না পাওয়ায় মেয়ের সন্ধানে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 
মুসলিম মিয়া জানান, রবিবার রাত থেকে এখনো মেয়েকে পাইনি। সব জায়গা খুঁজাখুঁজি করেছি কিন্তু আত্মীয়স্বজনদের বাড়িতেও কোথায় যায়নি। আমি আমার মেয়ের সন্ধান চাই।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি আমরা আমলে নিয়ে তদন্ত করছি। 

বি/সু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.