মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নোয়াখালীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:০৩ পিএম

আপডেট: ১২ মে ২০২৬, ১০:০৩ পিএম

নোয়াখালীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) সকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মান্নান হাই স্কুল সংলগ্ন এলাকায় আকবর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর। ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে জড়িত মো. ছানা উল্যাহ ও হাসিব নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি মাটি কাটার মেশিন জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. ছানা উল্যাহ সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের আবদুল হাসেমের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করেন, পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত এছাক মিয়ার ছেলে আকবর হোসেন জোরপূর্বক অন্যের জমি দখল করে যুবদল কর্মী ছানা উল্যাহসহ ভাড়াটিয়া লোকজন দিয়ে অবৈধভাবে মাটি কাটছেন। তিনি ভেকু (এক্সকেভেটর) মেশিন ব্যবহার করে মাটি অন্যত্র বিক্রি করছেন, যার ফলে আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাননি। সর্বশেষ প্রশাসনের সহায়তা চাইলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ফ/নো/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.