টাঙ্গাইলের ঘাটাইলে নানা কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. শাহজাহান আলী নামে এক ভুক্তভোগী কলেজ শিক্ষক।
রবিবার (২ আগস্ট) বিকালে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বকশিয়া দাখিল মাদরাসা মাঠে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
মো. শাহজাহান আলী ভূঞাপুর উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কবি, ছড়াকার ও আর্টিস্ট।
মো. শাহজাহান আলী বলেন, “ভূমিদস্যু ও সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতর আলী নিজ গ্রাম ছেড়ে ঘাটাইল সদরে বসবাস করে এবং সেখানে বসে বসে এলাকায় ভূমি দখল, মারামারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। তিনি যাকে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, তার নামেই মামলা দেন। শুধু মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।”
ভুক্তভোগী কলেজ শিক্ষক ও কবি শাজাহান আলী আরো বলেন, “মামলাবাজ আতর আলী শুধু মামলাই দেন না, সুযোগ বুঝে হামলা চালায় অনেক পরিবারই তার হামলার শিকার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে অনেক পরিবারকে নিঃস্ব করবে এবং অনেক হত্যা বা গুম করতে পারে।”
উল্লেখ্য, অভিযুক্ত আতর আলী উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ছয়আনী বকশিয়া গ্রামের কালু শেখের ছেলে। তিনি ঘাটাইল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় বসবাস করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









