ঝিনাইদহের মহেশপুর বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুস্থ্য অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগষ্ট) দুপুরে মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্তর থেকে ৩টি অসহায় পরিবার ও ১টি বিদ্যালয়ে টিউবওয়েল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, মহেশপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর জিয়া, এম এস জানা গ্রীন এগ্রোর এমডি জাহিউর রহমান, সীমান্ত মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন, ইউপি সদস্য জাকির হোসেন, সীমান্ত মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল হক, আজীবন সদস্য শামিনূর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, এ ধরনের কর্মসূচী এর আগে ছিল এবং ভবিষ্যৎতে থাকবে। আমরা বড়লোক হতে চাই না, বড় মানুষ হতে চাই। যত দিন বাঁচবো মানুষের সেবায় নিয়োজিত রাখার চেষ্টা চালিয়া যাব। অহসায় ও দুস্ত মানুষের পাশে সবসময় সীমান্ত মানব কল্যাণ সংস্থা থাকবে ইনশাআল্লাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









