কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশের একটি মাছ আবাদি খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পূর্ব পাশের আবাদি খালে একটি লাশ ভাসতে দেখে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে খাল থেকে লাশটি উদ্ধার করে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু বা নিয়মিত মামলার প্রস্তুতিসহ ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









