সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









