ফরিদপুরের তারার মেলা বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে তারার মেলা বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো খেলা উপভোগ করেন এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসন, ফরিদপুরের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









