নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কামারপুকুর ইউপির কিছামত এলাকার মো. মোজাম্মেলের ছেলে মাদক ব্যবসায়ী মো. শামীম (৩১) ও তাঁর স্ত্রী মোছা. আদরি আক্তার (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরের নেতৃত্বে সৈয়দপুর থানার একটি দল তাঁদের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় স্বামী-স্ত্রী দুজনকেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং সোমবার (৪ আগস্ট) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া একই দিনে রাতে সৈয়দপুর শহরের কাজীপাড়া থেকে কেরু এন্ড কং মদের বোতল এবং ১৫টি কেরু এন্ড কং মদের খালি বোতল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আতাউর রহমান কালু (৪৩)কে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে ও মদ ও মদের বোতলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









