গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বাস্থ্যসেবায় আধুনিক চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথকেয়ার জেনারেল হাসপাতাল।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি মোহন ঘরামী, আতিয়ার রহমান, এনামুল মোল্লা, পৌরসভার সাবেক কাউন্সিলর রকিবুল ইসলাম, কারী বশিরবিন শামসুদ্দিন, মনিরুজ্জামান ঘরামী, গৌরাঙ্গ লাল দাস এবং হাসপাতালের মালিকপক্ষের প্রতিনিধি জিয়াদুল ইসলাম লিমন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোটালীপাড়ার মানুষের জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথকেয়ার জেনারেল হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা রোগীদের প্রতি আন্তরিকতা, সেবার মান বজায় রাখা এবং নৈতিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে হাসপাতালের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াছুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









