“জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। গণমিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হইতে শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মাইক্রোস্ট্যান্ডে এসে শেষ হয়।
উক্ত সমাবেশ ও গণমিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলাইমান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান মনির।
সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ন আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম মোড়ল, যুগ্ন আহ্বায়ক আজিজুল হক, যুগ্ন আহ্বায়ক গাজী শাহ আলমসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডক্টর মনিরুজ্জামান মনির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। দেশ গঠনে তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
তিনি আরো বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা ওনিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই জুলাই চেতনার অন্যতম শিক্ষা।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









