নারী ও শিশুদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হতে যাচ্ছে বিআরটিসির বিশেষ দুটি বাস সার্ভিস। ইতোমধ্যেই বাস দুটি বগুড়া বিআরটিসি ডিপোতে এসে পৌঁছেছে। এই পরিবহন সেবার মূল বিশেষত্ব হলো— চালক, সুপারভাইজারসহ পরিচালনার সাথে যুক্ত সব কর্মীই হবেন নারী।
বিআরটিসি সূত্রে জানা গেছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে নিয়মিতভাবে বাস দুটি চলাচল শুরু করবে। তবে বাসগুলোর নির্দিষ্ট রুট এবং ভাড়ার তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।
বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কেন্দ্রীয় কার্যালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে রুট এবং ভাড়া সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া মাত্রই বিশেষ বাস দুটি যাত্রীসেবায় নামানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









