গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর টাঙ্গাইলে স্মারকলিপি প্রদান করেছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন ১১ দলের নেতাকর্মীরা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী,সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপণ্যের উর্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় সরকার যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমায় তাহলে জনগণ বাধ্য হয়ে রাজপথে নেমে আসবে। এর ফল সরকারের জন্য কখনোই কল্যাণকর হবে না। সুতরাং জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









