সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই আটক

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ভাই আটক

বিদেশে আত্মগোপনে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদের ভাই ওসমান আলী সেগুনকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের খুলশী থানার ইমপেরিয়াল হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, আটক ওসমান আলী সেগুনের বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধমূলক ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারের পর তাকে মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেগুন গণপূর্ত ঠিকাদার সমিতির সহ সভাপতি।

পুলিশের একটি সূত্র জানায়, গত ৫ নভেম্বর চট্টগ্রাম নগরের চালিতাতলী হাজির পোল এলাকায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা।

ওই ঘটনায় আটক ওসমান আলী সেগুনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.