বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বড়পুকুরিয়া কয়লা খনির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় তারা দ্রুত বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও প্রাপ্য প্রফিট বোনাস পরিশোধ না হওয়ায় শ্রমিক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। দ্রুত তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু, সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









